× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান

এম এ মুন্না, পিরোজপুর প্রতিনিধি।

১৫ জানুয়ারি ২০২৫, ১৯:১২ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ  (১৫ই জানুয়ারি) বেলা ১২ টায় পিরোজপুরের ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া এর সঞ্চালনায় হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন, পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াছমিন, মেডিকেল অফিসার অনিন্দিতা সরকার প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন করা হয়। পিরোজপুর জেলার ৮৮৯ টি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.