× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইউএনও’র মতবিনিময়

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।

১৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মূলধারার গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মাহমুদুল হাসান। 

তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির দর্পন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকদের নিউজ অনেক সময় বিজ্ঞ আদালত বিবেচনা করেন, রায়ের জন্য সহায়ক হয়। সাংবাদিকদের মাধ্যমে সরকারি দপ্তরের সেবা,সমাজ সচেতনতামূলক কার্যক্রম দেশবাসী ও এলাকার মানুষ জানতে পারে। আপনাদের দায়িত্বশীল ও পেশাদারি সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত চিত্র উঠে আসুক। আমাদের সমাজে যে জায়গাগুলোতে সংশোধন বা পদক্ষেপ প্রয়োজন,সেটা আমরা পদক্ষেপ নেব। ভবিষ্যতে আমরা যে বাংলাদেশ দেখতে চাই, সে পথে এগিয়ে যাবে।

বক্তব্য দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সাংবাদিক পান্থনিবাস বড়ুয়া, শান্তি রঞ্জন চাকমা, প্রেস ক্লাবের সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক জগলুল হুদা, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কায়সার, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য আশেক এলাহী,ইসমাইল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাসান তালুকদার, মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার ও দেলোয়ার হোসেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.