× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

২১ মার্চ ২০২২, ০০:৪৫ এএম

আচমকা কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে পৌনে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল।এ কারণে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। 

সোমবার (২১ মার্চ) পৌনে ৮টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ফেরিঘাট সূত্রে জানা যায়, সোমবার সকাল পৌনে ৬টার দিকে হঠাৎ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-রুট অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে তখন থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল পৌনে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। প্রায় দুই ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষায় আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দীন ঢাকা পোস্টকে বলেন, কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। ঘাটে কয়েকশ যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকা পড়েছে। বর্তমানে এই রুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।দুপুরের আগেই ঘাট এলাকা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.