× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো

২০ জানুয়ারি ২০২৫, ১৮:০৮ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেসথেসিয়ার ভেপুরাইজার মেশিন ক্রয়ে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন অভিযান পরিচালনা করেছেন । আজ (২০ জানুয়া‌রি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় রংপুরের উপপরিচালক মোহাম্মদ শাওন মিয়া এ অভিযান পরিচালনা করেন।

এ সময় দুদক কর্মকর্তা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়ার ভেপুরাইজার মেশিন জার্মানির হায়ার কোম্পানির নামে বিল করা হলেও চায়নার মেশিন প্রদান করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমন ১৯টি মেশিন রয়েছে। এর বেশিরভাগ মেশিন চায়নার দেয়া হয়েছে। জেলা কার্যালয়ের পক্ষ থেকে ঢাকায় এ বিষেয়ে প্রতিবেদন পাঠানো হবে। এর প্রেক্ষিতেই ব্যবস্থা গ্রহণ করার হবে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, বিগত সময়ের টেন্ডারে ক্রয় করা মেশিন বিষয়ে দুদক অভিযান পরিচালনা করেছেন। আগের টেন্ডারের মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.