× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরন

আরিফ খন্দকার, কুষ্টিয়া প্রতিনিধি।

২০ জানুয়ারি ২০২৫, ২০:৩২ পিএম । আপডেটঃ ২০ জানুয়ারি ২০২৫, ২০:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

শ'হীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের মজমপুর গেটে পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তি যোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

অনুষ্ঠানের আয়োজন করেন জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সামছদ্দিন আহমেদ কটা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সদর থানার বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাজী রবিউল আওয়াল, সাবেক জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক আতাউর রহমান মিঠু, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইদুর রহমান টিপু, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সালাম, লালন, রাজিব খন্দকার ,ইমরান, জিয়া, আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.