× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাঁপাইনবাবগঞ্জের যুব সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শাহিন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।

২২ জানুয়ারি ২০২৫, ২০:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যুব সংগঠন জাহিদনগর যুব উন্নয়ন সংঘের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর গ্রামে সংগঠনের সভাপতি এনায়েত উল্লার সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ- ২ আসনের জামাত মনোনীত প্রার্থী ডঃ মুঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদা।১ নং গোমস্তা পুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান বশির, জাহিদনগর যুব উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহিন আলমসহ অন্যরা। পরে ৫০ জন অসহায় ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.