× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় জাসাস নেতা সুজনের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

২৯ জানুয়ারি ২০২৫, ২০:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব খান মোহাম্মদ কাউসার ওয়াহিদ সুজনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধ শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ (২৯ জানুয়ারি) দুপুরে পৌর শহরের ডিবি রোডে ঘন্টা ব্যাপী এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় বক্তব্য রাখেন আশরাফুল আলম সরকার বাদশা, কাফি মন্ডল, শফিকুল ইসলাম রুবেল ও ভুক্তভোগী সুজনসহ এলাকাবাসী ।

এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত কুখ্যাত সুদখোর, নারী লোভী, লম্পট, পতিত ফ্যাসিস্টের অন্যতম দোসর আরিফ ফয়সাল লেলিন ও তার মাতা লাকি বেগম কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে গাইবান্ধার মুল সড়কটি অবরোধ করে রাখেন। এরপর একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.