× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোয়াইনঘাট রুস্তমপুর ইউনিয়ন শ্রমিক দলের আনন্দ মিছিল

সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি।

৩০ জানুয়ারি ২০২৫, ১৬:০৬ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোয়াইনঘাট  উপজেলার রুস্তমপুর ইউনিয়ন শাখা শ্রমিক দলের আহবায়ক কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার ২৯ জানুয়ারি সন্ধ্যার পর স্থানীয় পীরের বাজারে সদ্য ঘোষিত এক নং রুস্তমপুর ইউনিয়ন শাখা শ্রমিক দলের আহবায়ক মখতছির আলী ও যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম এবং সদস্য সচিব আজির উদ্দিনের নেতৃত্বে উপজেলা নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলে বক্তব্য রাখেন, যুগ্ম-আহবায়ক,শওকত আলী, সিদ্দেক আলী, আনোয়ার হোসেন,সদস্য সচিব,রুবেল আহমদ, চান মিয়া, খলিল মিয়া, আশফাক আহমদ, ফয়ছল আহমদ, সেলিম আহমদ,তাজ উদ্দিন, আব্দুর রহিম প্রমুখ।
বক্তারা বলেন,যোগ্য ও ত্যাগী কর্মীদের কমিটিতে মূল্যায়ন করায় রুস্তমপুর ইউনিয়ন শ্রমিক দলের কার্যক্রম আরো গতিশীল হবে বলে তারা আশাবাদী।

তারা আলো বলেন,দীর্ঘ ১৭ বছরের স্বৈরাশনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তিকে বেগবান করতে হবে। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র অঙ্গ -সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.