× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে দিনে দুপুরে দোকানের তালা ভেঙ্গে ৪ লক্ষ টাকা চুরি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জয়পুরহাটের পাঁচবিবিতে দিনে দুপুরে বিকাশ ফ্ল্যাক্সিলোডের দোকানের তালা ভেঙে নগদ টাকা সহ ৪ লক্ষ টাকার মালামাল  চুরির  খবর পাওয়া গেছে ।

৩১ জানুয়ারী শুক্রবার দুপুরে হিলি - জয়পুরহাট সড়কের শিমুলতলী বাজারে পরাগ টেলিকম সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দোকানের মালিক পরাগ জানান, শুক্রবার দুপুর ১২ টার দিকে দোকান বন্ধ করে জুম্মার নামাজ পড়তে যাই। নামাজ পড়ে বিকেলে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের তালা ভাঙ্গা। ভিতরে গিয়ে দেখি ক্যাশ বাক্স ভিতর রাখা নগদ ৩ লক্ষ ও গ্রামীণ বাংলালিকের ক্রাচ কার্ড সহ প্রায় চার লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে  চোর ।

এঘটনায় পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.