× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

এম এ কালাম, ময়মনসিংহ ব্যুরো

০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মো. হালিম (২৯) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মো. হালিম জেলার ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের নিয়ত আলী মোড়লের ছেলে। তিনি হত্যা মামলার আসামি ছিলেন।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, মো. হালিম হার্টের রোগী ছিলেন। তাকে হাসপাতালে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু রাতে মারা যান।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে অসুস্থ হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চিকিৎসক জানান, হালিম হার্টের রোগী। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ২০২১ সালের একটি হত্যা মামলার আসামি ছিলেন হালিম। ওই বছেরর ১ এপ্রিল আটক হন তিনি। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.