× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তরবঙ্গে পেট্রলপাম্পের ধর্মঘট আট ঘন্টা পর প্রত্যাহার

রাজশাহী ব্যুরো।

০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯ পিএম । আপডেটঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

পেট্রলপাম্পের সামনে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়।

এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন এলাকার যানবাহনের চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ নিয়ে বুধবার দুপুরে পেট্রলপাম্পের মালিকদের সঙ্গে বৈঠকে বসে বগুড়া জেলা প্রশাসন। বৈঠকে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা হয়। পরে বিকেল ৪টার দিকে পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। 

উত্তরবঙ্গে পেট্রলপাম্পের মালিক ও কর্মচারীদের এই ধর্মঘট আট ঘণ্টা চলমান ছিল।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.