× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালুকায় যুবদলের বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগের অপপ্রচার, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, ফ্যাসিস্টদের দোসররা এখনো দেশে বিভিন্ন অরাজকতা সৃষ্টির পায়তারা করছে। এই দেশে স্বৈরাচার হাসিনার কোনো জায়গা হবে না। আমরা যুবদলের নেতৃত্বে প্রতিরোধ গড়ে তুলবো।

এসময় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন মৃধা, আঃ সাত্তার মাস্টার, ইউনিয়ন যুবদলের সহ সভাপতি মজিবুর রহমান,  সহ-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ইলিয়াস আহাম্মেদ, যুবদল নেতা আলফাজ উদ্দিন মৃধাসহ অন্যান্যরা। বক্তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.