× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার

কামারুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৯ পিএম

ছবিঃ সংর্গহীত।

রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য এবং নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা সোহেল রানা সনিকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ।

আজ (৬ ফেব্রুয়ারী) বিকেলে রংপুর নগরীর বাবুপাড়া আশরতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ৫ আগষ্ট পরবর্তিতে গা ঢাকা দিয়েছিলো সোহেল রানা সনি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ওমর ফারুকের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতার সোহেল রানা সনি নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন এবং সর্বশেষ জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য পদে ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.