× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজাপুরে আবুল বাশার হত্যা মামলায় আওয়ামী নেতা গ্রেপ্তার

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি।

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির রাজাপুরে আবুল বাশার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. তরিকুল ইসলাম তারেক (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ (৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার উত্তর সাউথপুর নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তরিকুল ইসলাম তারেক উপজেলার মঠবাড়ি ইউনিয়নের উত্তর সাউদপুর এলাকার মৃত আব্দুল আজিজ হাওলাদারের বড় ছেলে ও মঠবাড়ি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি মঠবাড়ি ইউনিয়নের দক্ষিন সাউথপুর এলাকায় প্রকাশে ছুরি দিয়ে কুপিয়ে নৃসংশ ভাবে হত্যা করে আবুল বাশার নামে এক রাজমিস্ত্রীকে। ঐ ঘটনায় নিহতের স্ত্রী আসমা বাদি হয়ে নাজমুল ও রাতুল এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার প্রধান আসামি নাজমুলকে র‌্যাব-৮ ঢাকার গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশে সোর্প করে। নাজমুলকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে তরিকুল ইসলাম তারেকের নাম হত্যার হুকুমদাতা হিসেবে প্রকাশ করেন। বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন বলেন, আসামিকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.