× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শেখ হাসিনার বিচারের দাবীতে কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি ।

০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২০ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

জয়পুরহাটের ক্ষেতলালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানীমূলক বক্তব্যে গোটা দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ও বিচারের দাবিতে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

আজ(৮ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুহনী বাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলী'র নেতৃত্বে ওই ঝটিকা মিছিল ওই বাজার প্রদক্ষিণ করে বাজারের মোড়ে এসে মিছিল শেষে শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ফখরুজ্জামান চৌধুরী রুমি, বিএনপি নেতা আমীর হামজা সহ স্থানীয়রা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জয়পুরহাট ২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্বাস আলী বলেন, বিদেশের মাটিতে বসে স্বৈরাচারী খুনি হাসিনা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করে যাচ্ছে। আমি তাকে অনতিবিলম্বে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.