× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ.লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে গোসাইরহাটে বিক্ষোভ মিছিল

আশিকুর রহমান হৃদয়, শরীয়তপুর প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে শরীয়তপুরের গোসাইরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ (  ৯ ফেব্রুয়ারী) বিকেলে গোসাইরহাট উপজেলায় সাবেক ছাত্রদল নেতা বাপ্পি পেদার নেতৃত্বে দাসেরজঙ্গল বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এসে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন গোসাইরহাট উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এসময় উপজেলা বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের এক থেকে দেড় হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নির্দিষ্ট মোড়ে গিয়ে শেষ হয়।  সমাবেশে বক্তব্য দেন গোসাইরহাট উপজেলার সাবেক ছাত্রদল নেতা বাপ্পি পেদা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.