× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৭ দিনের আল্টিমেটাম

কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মোঃ মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের কালিয়াকৈরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এক বিক্ষোভ সমাবেশ করেছে। এতে বক্তারা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং ছাত্রদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে কঠোর হুঁশিয়ারি দেন। 

আজ (৯ ফেব্রুয়ারি ২০২৫) সকালে কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় শত শত শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়। পুলিশ যদি ন্যায়বিচার না করে, তবে জনগণ নিজেরাই ব্যবস্থা নেবে

সমাবেশে বক্তারা বলেন, ধীরাশ্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাড়িতে হামলার শিকার ছাত্রদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। জুলাই আন্দোলনে নিহত ছাত্রদের হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হয়নি, যা প্রমাণ করে প্রশাসন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।

বক্তারা আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তবে জনগণই নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করবে।

৭ দিনের আল্টিমেটাম: নইলে কঠোর কর্মসূচিঃ সমাবেশে বক্তারা কালিয়াকৈর থানার ওসিকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচির ডাক দেব। 
সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। বক্তারা সরকারের কাছে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান এবং বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা হলে তার জবাব রাস্তায় দেওয়া হবে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.