× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় ধানখেতে মিললো অজ্ঞাত বৃদ্ধের লাশ

আতিকুর রহমান আতিক , গাইবান্ধা প্রতিনিধি।

০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩ পিএম । আপডেটঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ (৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামের ভেকির বিলের সদ্য রোপনকৃত ধানখেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। 

ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান জানান, রবিবার সকাল ১১টার দিকে ওই এলাকায় জনৈক এক কৃষক লাশটি দেখতে পান। খবর পেয়ে দুপুরের দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। 
তিনি আরও জানান, গত ৫-৬ দিন থেকে এই বৃদ্ধকে স্থানীয় হাট-বাজার গুলোতে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত বৃদ্ধের বয়স ৬০-৬৫ হবে। মুখে দাড়ি ছিল। পরনে লুঙ্গি ও গায়ে সাদা সোয়েটার ছিল। তিনি বলেন, লাশের পরিচয় উদ্ধার করতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.