× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঝালকাঠিতে গণমাধ্যম কর্মীদের নিয়ে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি

১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণেগনমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা ঝালকাঠির জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বুধবার বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। জেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান এই সভায় প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল ইসলাম । বরিশালের আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান আফরোজা নাইচ রিমা সভাপতিত্ব করেন। সভায় জুলাই বিল্পবের উপর তথ্য চিত্র ও মূল প্রবধ উপস্থাপন করেন সিনিয়র তথ্য অফিসার আহসান কবির, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির বিদায়ী তথ্য অফিসার মৃদুল চৌধুরী কনক।

আলোচ্য বিষয়ের আলোকে সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক আক্কাস সিকদার সহ আল আমিন তালুকদার শফিউল আজম টুটুল, অলোক সাহা, রহিম রেজা, মাহামুদুর রহমান পারভেজ, আতিকুল ইসলাম, রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাইয়ান বিন কামাল ব্যক্তব্য রাখেন ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.