× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙ্গায় অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৯

মো. রফিকুল ইসলাম, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি।

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ও নগরকান্দায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া গ্রামের মোঃ ফজলুল হকের পুত্র মোঃ মাহবুবুর রহমান (৩১),নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি ছাগলদী গ্রামের  ফজলা মাতুব্বরের পুত্র কামরান মাতুব্বর (৩০), কল্যাণপট্টি গ্রামের মৃত আঃ হালিম এর পুত্র আব্দুল কুদ্দুস (৪০), মুনসুরাবাদ গ্রামের মৃত ফজলুল হক কুটি মিয়ার পুত্র লাভলু মিয়া (৫০), কাপুড়িয়া সদরদী গ্রামের সাইফুর রহমান মুন্সীর পুত্র মোঃ সোহান মুন্সী (৩৮),ভাঙ্গা পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,ভাঙ্গা কোট পাড় এলাকার মৃত আইনউদ্দিন এর পুত্র মোঃ শাহীন আলম(৫০),তুজারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,জমাদ্দারপাড়া গ্রামের মৃত জয়নুদ্দিন এর পুত্র আয়ূব ভূইয়া (৬৮),সহ আরও দুইজন।

এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান বলেন, বুধবার রাতে পুলিশ ও যৌথবাহিনীর বিশেষ অভিযানে অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।আটককৃতরা সারা দেশের মতো ভাঙ্গায় অস্তিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগ রয়েছে। আজ বৃহস্পতিবার ২টার দিকে সকল আসামিদেরকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.