× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপুরে ডেভিল হান্ট অপারেশনে শীর্ষ সন্ত্রাসী রোলেক্স গ্রেফতার

রংপুর ব্যুরো।

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৪ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রংপু‌রে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় ডেভিল হান্ট অপারেশনের ৫ম দিনের অ‌ভিযা‌নে রোলেক্স না‌মের এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর আরএমসি মার্কেট থেকে রোলেক্সকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, গ্রেফতার রোলেক্সের নামে বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে হত্যা চেষ্টা মামলা ছাড়াও অন্য মামলা রয়েছে। গত ৫ আগস্ট পরবর্তী আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন তিনি।

‌সি‌টিএস‌বি'র তথ‌্য সু‌ত্রে জানা যায়, ডে‌ভিল হান্ট অপা‌রেশনে ৫ম দি‌নের অ‌ভিযা‌নে এখন পর্যন্ত রংপুর মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ কর্তৃক ১০জন‌কে গ্রেফতার করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.