× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপারেশন ডেভিল হান্ট; রাজশাহীতে গ্ৰেফতার ২১ জন

রাজশাহী ব্যুরো।

১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২০ পিএম

ছবিঃ সংগৃহীত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে ২১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এর মধ্যে মহানগরীতে ৮ ও জেলায় ১৩ জন। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, যৌথ বাহিনীর অভিযানে বোয়ালিয়া থানা এলাকায় একজন, রাজপাড়া থানায় দুইজন, শাহমুখদুম থানায় দুইজন, পবা থানায় একজন, দামকুড়া থানায় একজন এবং চন্দ্রিমা থানা এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, আওয়ামী লীগ কর্মী হালিম শেখ (৫২), শরিফুল ইসলাম (৪৫), শওকত হোসেন রবু (৫০), মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নিযাম আলী রুপম (২৮), শহীদ এএইচএম কামারুজ্জামান ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া রিয়াল (২৬), ছাত্রলীগ কর্মী রাজু শেখ (২৫), নওহাটা পৌরসভা তাঁতীলীগের সভাপতি আনোয়ার খান (৫২), নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন (৪০)।

অপরদিকে, জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে ৯ ফেব্রুয়ারি থেকে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.