× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় বিএনপির সম্মেলনে আওয়ামী ফ্যাসিস্টিদের কাউন্সিলার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আতিকুর রহমান আতিক,গাইবান্ধা প্রতিনিধি।

২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলে আওয়ামী ফ্যাসিস্টদেরকে বিভিন্ন পদে অধিষ্ঠিত করাসহ সাদুল্যাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির একাংশ। 

বহস্পতিবার বিকাল ৪ টায় জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং ফরিদপুর ইউনিয়ন শাখার আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

এতে ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, আব্দুল জলিল,সাধারণ সম্পাদক পদ প্রার্থী,মশিউর রহমান শাহাজাদা,সাধারণ সম্পাদক প্রার্থী,রশিদ মোল্লাসহ অনেকে।

বক্তারা বলেন,ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিলকে সামনে রেখে মোট ৪৫৯ জন কাউন্সিলার করা হয়। তবে এদের মধ্যে আওয়ামী ফ্যাসিস্টদের পূর্নবাসন করার জন্য একটি চক্র টাকার বিনিময়ে ৪৪ জন আওয়ামী লীগের বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের কাউন্সিলার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছে। অতিদ্রুত এই কাউন্সিলারদের বাদ দেওয়া না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.