× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রসিকের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা হারুন গ্রেফতার

কামরুল হাসান টিটু,রংপুর ব‌্যু‌রো

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ডেভিল হান্ট অপারেশনে রংপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা হারুন অর রশীদ অরফে কানা হারুন কে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তি হওয়া একাধিক মামলা রয়েছে। 

আজ রোববার দুপুরে মাহিগঞ্জস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া জানান, দুপুর আড়াইটার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন। 
গ্রেফতার হারুন অর রশীদ অরফে কানা হারুন রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি আওয়ামী কাউন্সিলর পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.