× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস উল্টে প্রায় ৩০ শিক্ষার্থী আহত

ইবি প্রতিনিধি ।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভাড়ায় চালিত সোহাইল নামের একটি বাস। এসময় বাসে থাকা প্রায় ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত হন অন্তত ৫ জন

আজ (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী বৃত্তিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, বাসের চালক বাস চালানোর সময় ঘুমিয়ে গেছিলো। তারপর নিয়ন্ত্রণ না রাখতে পারায় পাশের ধানের জমিতে নামিয়ে দেয়। তখন বাসটি উল্টে যায়। এসময় বাসে থাকা প্রায় সকল শিক্ষার্থী ই কমবেশী আহত হয়েছেন। কারো হাত কেটে গেছে, কারো মাথা আবার কারো পা কেটে গেছে। এদের অধিকাংশ কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বাসটি অতিরিক্ত গতিতে চলছিলো। এসময় সামনে থাকা একটি বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে নেমে নিচে গিয়ে উল্টে যায়। শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিষয়টি শোনার পরপরই আমরা ঘটনাস্থলে আসি। প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থীর মতো আহত হয়েছে। আহতদের কিছু ইবি মেডিকেলে আনা হয়েছে এবং কিছু কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.