× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমারখালীতে কবর খুড়ে দুই কঙ্কাল চুরি

এলাকায় আতংক

সাকিব হাসান ,কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধ।

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার কুমারখালীতে একটি কবরস্থানে কবর খুঁড়ে দুইটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতের কোনো এক সময় উপজেলার চাপড়া ইউনিয়নের (নুরপুর পাহাড়পুর) কবরস্থানে এ ঘটনা ঘটে।

সকাল দশটায় সরেজমিনে গেলে এলাকাবাসী জানায়, নগর সাঁওতা পশ্চিম পাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী মৃত সারা খাতুন (৮৫) ও মনিরুজ্জামানের ছেলে রাতুল (১৪) সম্পর্কে তারা দাদী ও নাতী তাদের কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

রিজভী বলেন, ফজরের নামাজ শেষে বাবা দাদীর করব যিয়ারত করতে আসলে দেখে দাদী ও চাচাতো ভাইয়ের কবর খুঁড়া কবর থেকে কেবা কারা দুটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। দাদী বার্ধক্য জড়িত কারণে মারা যান ও ছোটো ভাই শারীরিক প্রতিবন্ধী হয়ে বছর দুয়েক আগে তারা মারা যান। আমরা থানায় লিখিত অভিযোগ দিব।

জানা গেছে, মধ্যরাতে ওই ইউনিয়নের (নুরপুর পাহাড়পুর) কবরস্থানে পাশাপাশি দুইটি কবর খুঁড়ে দাদী ও নাতীর দুটি কঙ্কাল চুরি করে নিয়ে যাই দুর্বৃত্তরা। ফজরের নামাজ শেষে  মায়ের কবর যিয়ারত করতে আসেন রহিসুল শেখ এসে দেখেন তার মা ও ভাতিজার কবর খুড়ে কঙ্কাল দুটি চুরি করে নিয়ে যাই দুর্বৃত্তরা। পরে ঘটনার জানাজানি হলে স্থানীয় ও উৎসুক  জনতা ভিড় করতে থাকে কবরস্থানে।

স্বজন ও স্থানীয়রা জানান, লোকমুখে শুনে কবরস্থানে এসে জানতে পারি পাশাপাশি দাদি ও নাতীর কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা এই অঞ্চলে আগে কখনোও হইনি। এমন ঘটনায় আরও চুরি হতে পারে বলে আশংকা করছেন স্থানীয়রা।

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোলায়মান শেখ জানান। কবরস্থান থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি ঘটনা স্থান  পুলিশ পরিদর্শন করেছে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.