× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রংপু‌রে রেললাইন থেকে উদ্ধার করা পা কাটা লাশের পরিচয় মিলছে

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৩ মার্চ ২০২৫, ১৭:৫৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের রেললাইন থেকে আব্দুস ছালাম (৭০) নামে এক বৃদ্ধের পা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই বৃদ্ধ নগরীর উত্তর বাবু খাঁ এলাকার মৃত ইফাজ উদ্দিনের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে। 

আজ (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ। 

তিনি জানান, রোববার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সরকার পাড়া গ্রামের আমতলী নামক স্থানে রেললাইনের উপর থেকে পরিচয়হীন ওই বৃদ্ধে লাশ উদ্ধার করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচয় সনাক্ত করা হয়। তবে কিভাবে মারা গেছে বিষয়টি এখনও পরিস্কার না। নিহতের পরিবার বলছে, ওই বৃদ্ধের মাথার সমস্যা ছিলো, তিনি কানেও শোনে না বলে জানা গেছে। 

রংপুর রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় পরিবারের মাঝে লাশ হস্তান্তর করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.