× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রাণ হারাল বড় ভাই ছোট ভাইয়ের কোদালের আঘাতে

কামরুর হাসান টিটু, রংপুর ব্যুরো

০৪ মার্চ ২০২৫, ১৭:৫০ পিএম

ছবিঃ সংগৃহীত।

রংপুরের মিঠাপুকুরে মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪-মার্চ) দুপুরে উপজেলার বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতিয়ার রহমানের (৫৫) মরদেহ মিঠাপুকুর থানা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ১১নং বড়বালা ইউনিয়নের বালুপাড়া গ্রামের মৃত মতিয়া মিয়ার বড় ছেলে আতিয়ার রহমান কৃষি জমিতে কাজ শেষ করে বাড়িতে ফিরে আসার পর বাড়ির বারান্দায় বিশ্রাম নিচ্ছিছেন। এসময় তার ছোট ভাই শরিফুল ইসলাম (৪০) ব্যক্তিগত কাজের জন্য টাকা চায়। কিন্তু আতিয়ার টাকা দিতে অস্বীকৃতি জানায়।

পরে কোন কিছু বুঝে ওঠার আগেই শরিফুল তার হাতে থাকা কোদাল দিয়ে আতিয়ারের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটে পড়েন। এরপর কাস্তে দিয়ে আতিয়ারের গলায় টান দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা শরিফুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে সোর্দপ করেন। ধারণা করা হচ্ছে, নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই। এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, অভিযুক্ত শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.