× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত

আতিকুর রহমান আতিক,গাইবান্ধা প্রতিনিধি।

০৪ মার্চ ২০২৫, ১৮:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  জয়ন্ত কুমার রায় (৩৫ ) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  নিহত জয়ন্ত কুমার রায়ের বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার তেতুলিয়া গ্রামে। এবং সে ঐ এলাকার ধরনী কান্তের ছেলে।

স্থানীয়রা জানায় আজ  (৪ মার্চ ) বিকেল সাড়ে ৪টার দিকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী জয়ন্ত কুমার রায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি ) জুলফিকার আলী জানান,দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.