× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জবিতে রোববার থেকে সকল ক্লাস অনলাইনে, চলবে পরীক্ষা

ফাহিম হাসনাত, জবি প্রতিনিধি।

০৫ মার্চ ২০২৫, ১২:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মাহে রমজান মাসে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার (১০ মার্চ) থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। তবে, পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথাসময়ে স্ব স্ব ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হবে।

আজ বুধবার  বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রমজান মাসে শিক্ষার্থীদের কষ্ট লাঘব এবং শিক্ষা কার্যক্রম সচল রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য যথাসময়ে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

তিনি আরও বলেন, নিয়মিত বাস পরিষেবাও চালু থাকবে যেন শিক্ষার্থীরা সহজে ক্যাম্পাসে আসতে পারে। শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.