× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীঘিনালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাজন গ্রেপ্তার

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

০৬ মার্চ ২০২৫, ১৪:৩০ পিএম

ছবিঃ সংগৃহীত।

খাগড়াছড়ির দীঘিনালায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ রাজন (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (০৬ মার্চ) গেল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম থানা পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ রাজন উপজেলার পশ্চিম থানাপাড়া এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে। তিনি দীঘিনালা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মোঃ রাজন (৩২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী দীঘিনালা থানায় দায়ের করা রাজনৈতিক মামলার তদন্তে সন্দিগ্ধ আসামী।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, ‘গেল বৃহস্পতিবার রাতে রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশ পাহাড়ায় আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.