× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুমারখালীতে শহীদ আবরার ফাহাদ জামে মসজিদ উদ্বোধন

সাকিব হাসান, কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি।

০৬ মার্চ ২০২৫, ১৫:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও শহীদ আবরার ফাহাদ জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।  আজ (৬ মার্চ)  সকালে জেলা প্রশাসন ও জেলা পরিষদের আয়োজনে  উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

কবর জিয়ারত ও মসজিদ উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার, যুব ও ক্রিয়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।  

এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা  মুকুল কুমার মৈত্র, শহীদ আবরার ফাহাদের পিতা মো. বরকত উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.