× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাগনভূঞা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ইমাম হোসেন খাঁন,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

০৬ মার্চ ২০২৫, ১৫:৩৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

ফেনীর দাগনভূঞায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন(আইবিডব্লিউএফ) দাগনভূঞা পৌরসভা শাখার আয়োজনে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের মিজান মিলনায়তনে দাগনভূঞা প্রেসক্লাব, ইসহাক খায়ের রহমান শপিং কমপ্লেক্স, এফ.টি.সি. মার্কেট ও তৈয়বা মার্কেটের নব নির্বাচিত কমিটির সদস্যদের সম্মানে সংবর্ধনা প্রদান করা হয়।

আইবিডব্লিউএফ দাগনভূঞা পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা অঞ্চল এর সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম।

দাগনভূঞা পৌরসভার সহ-সভাপতি একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চলের সেক্রেটারি ও ফেনী জেলা সভাপতি মাওলানা মোঃ নিজাম উদ্দিন, দাগনভূঞা থানার সেকেন্ড অফিসার রোকন উদ্দিন, ইসলামী ব্যাংকের দাগনভূঞা শাখা প্রধান আবদুস সালাম, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি এমাম হোসেন এমাম, ইসহাক খায়ের রহমান মার্কেটের সভাপতি সাইফুল ইসলাম বাহাদুর, পৌরসভা সেক্রেটারি খাজা ওসমান ফারুক, এফটিসি মার্কেটের সভাপতি নিজাম উদ্দিন হায়দার, তৈয়বা মার্কেটের সেক্রেটারি মোঃ আবু সায়েদ, উপজেলার সভাপতি মাওলানা মোশারফ হোসেন প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.