× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি |

১১ মার্চ ২০২৫, ১৬:৩১ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ একটি পিকআপ জব্দ করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (১১ মার্চ) ভোরে এসআই শাহানুর আলমের নেতৃত্বে  ফুলবাড়ী থানার একটি টিম  উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনার করে। এ সময় পুলিশ একটি দ্রুতগামী পিকআপ থামানোর সংকেত দেয়। তবে চালক সংকেত উপেক্ষা করে কিছুদূর গিয়ে রাস্তার ধারে পিকআপটি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ পিকআপটি জব্দ করে এবং তল্লাশি চালিয়ে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.