× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালিহাতীতে ট্রাক চাপায় হেলপার নিহত

মোঃ শহিদুল ইসয়াম, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

১৫ মার্চ ২০২৫, ০০:০৪ এএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক চাপায় আলমগীর নামে এক হেলপার নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৭টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুশাবেনু এলাকার বালুর ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত আলমগীর টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নের বেগুনটাল এলাকার নিহত আলী মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৭টার দিকে বালুর ঘাটে ৫টি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক লাইট বন্ধ করে সামনের দিকে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের হেলপারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকের লাইট বন্ধ থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া বলেন, বালুর ঘাটে ট্রাকের চাপায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.