× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চলন্ত বাস থেকে ছিটকে পরে হেলপারের পায়ের পাতা বিচ্ছিন্ন রাজাপুরে

সাজ্জাত বিশ্বাস, রাজাপুর ঝালকাঠি প্রতিনিধি।

১৫ মার্চ ২০২৫, ১৫:৪১ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঝালকাঠির রাজাপুরে খুলনা- বরিশাল আঞ্চলিক মহাসড়কের মেডিকেল মোড় নামক স্থানে শনিবার সকাল ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত হেলপার মনজু (৩০) সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী এলাকার শহিদুল জমাদ্দার এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান , হিরা পরিবহন নামক একটি বাস ঝালকাঠি থেকে ছেড়ে এসে ভান্ডারিয়া দিকে যাচ্ছিল। মেডিকেল মোড় এলাকাতে আসলে গাড়িটি ডান দিকে টান নিয়ে ভান্ডারিয়া রোডের দিকে ঢোকার সময়ে হেলপার ছিটকে পরে। এতে ডানপা বাসের চাকার নিচে চলে যায়। এতে পায়ের পাতা থেঁতলে অনেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমারা স্থানীয়রা মিলে হেলপারকে বাসের নিচ থেকে বেড় করে রাজাপুর হাসপাতালে নিয়ে যাই।

দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা হাসপাতালে পাঠিয়ে দেন। এ বিষয় রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ আলম বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.