× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় আটক ২

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি।

১৫ মার্চ ২০২৫, ১৫:৪৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

নাটোরের বড়াইগ্রামে শারীরিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামের এ ঘটনা ঘটে।  গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মশিন্দা গ্রামের জামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (৪০) ও আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (৩২)। 

শনিবার সকালে প্রতিবন্ধী নারীর বাবা বাদি বড়াইগ্রাম থানায় মামলা করেছেন। বাবা বলেন, রাতে মনির হোসেন ফোনে আমার মেয়েকে ডেকে নিয়ে পাশের আম বাগানে নিয়ে যায়। এ সময় মনির হোসেন আমার মেয়েকে শ্লীলতাহানি করে পালিয়ে যায়। পরে কামরুল ইসলাম এসে আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা মনিরও কামরুলকে আটক করে পুলিশের শপর্দ করে। আমার শারীরিক প্রতিবন্ধী মেয়ের সাথে এ ধরনের ঘটনার বিচার দাবি করছি। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.