× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভূরুঙ্গামারীতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিক গ্রেফতার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

২০ মার্চ ২০২৫, ১৫:৩৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (২০ মার্চ) দুপুরে  উপজেলা সদরের ওয়াল্টন প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানায়, জুলাই আগস্ট ছাত্র জনতার উপর হামলা ঘটনায় মামলা নম্বর ০৫(২)২৫ এর এজাহার নামীয় আসামি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওয়াল্টন প্লাজার সামনে  অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে কুড়িগ্রাম কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.