× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে চারশো পরিবার পেলো নামদার ওয়াসিমা কল্যাণ ট্রাষ্টের খাদ্য সামগ্রী

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধি।

২০ মার্চ ২০২৫, ১৫:৪৫ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

মৌলভীবাজারে নামদার ওয়াসিমা কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে এবারও নি¤œবিত্ত পরিবারের ৪শ সদস্য‘র মধ্যে রমজানের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ  (২০ মার্চ) দুপুরে শহরের পৌর এলাকার ধরকাপনে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা  দরিদ্র পরিবারের সদস্যদের হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা এসব খাদ্য পণ্যের মধ্যে তেল, চিনি, সেমাই, ছোলা, পেয়াজ, আলু, ডাল সহ প্রতিটি প্যাকেটে প্রায় ২হাজার টাকার খাদ্য সামগ্রী রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটি নামদার ওয়াসিমা কল্যাণ ট্রাষ্ট্রের অধিনে ৬ষ্ট আয়োজন বলে জানান তারা।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তাজ উদ্দিন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বাসস প্রতিনিধি ডাঃ সাদিক আহমদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ, সৈয়দ জমসেদ আলী আলাল, ব্যবসায়ী ও তরুণ আলেম হাফেজ মাওলানা মাহফুজুল ইসলাম ও জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হাফেজ সৈয়দ মাজদুদ আহমেদ রাফিদ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.