× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নবীনগরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেস্টার আসামির বিচারের দাবিতে মানববন্ধন

শেখ মিহাদ নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি।

২২ মার্চ ২০২৫, ১৭:৩৫ পিএম

ছবিঃ সংগৃহীত।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেস্টার আসামি সাবেক ইউপি সদস্য কাউসার মিয়াকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।২২-ই-মার্চ (শনিবার) দুপুরে উপজেলার বাড়িখলা গ্রামের সচেতন জনগণের আয়োজনে বাড়িখলা দক্ষিণ পাড়া বড় মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর তুজু মিয়া ইসলামি আলিম মাদ্রাসার প্রভাষক মহিউদ্দিন আহমেদ সেলিম, বাড়িখলা গ্রাম উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক মোঃ শাহ জাহান সরকার, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এ্যান্ড কলেজের শিক্ষক শামীম খান স্বপন, ভুক্তভোগীর পিতা নূর ইসলাম, মাওলানা সাইদুল ইসলাম, সমাজ সেবক মিজানুর রহমান, আল আমিন, মোঃ আরিফ সরকার, মোঃ ওসমান গনি, মোঃ কিবরিয়া, সামছুল আরেফিন উচ্ছাস প্রমুখ।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, গত ২২ শে নভেম্বর বাড়িখলা গ্রামের নূর ইসলামের বাড়িতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় তার মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একই গ্রামের সাবেক ইউপি সদস্য কাউসার মিয়া জোড়পূর্বক ধর্ষণচেষ্টা করে। তারা বলেন, কাউসারের বিরুদ্ধে এর আগেও একাধিকবার একই ধরনের অভিযোগ উঠলে গ্রাম্য সালিশের মাধ্যমে তা মিটমাট করা হলেও এবার সালিশে ডাকা হলে কাউসার উপস্থিত হয়নি। যার ফলে ভুক্তভোগীর পরিবার বিষয়টির সঠিক বিচারের দাবীতে প্রায় চার মাস পূূূর্বে মামলা করলেও অভিযুক্তকে অদৃশ্য কারনে প্রশাসন এখনো গ্রেফতার করতেছেনা। আমরা তাকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.