× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরার শ্যামনগরে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

সাতক্ষীরা প্রতিনিধি।

২৩ মার্চ ২০২৫, ১৪:৫৯ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই কাদের মোড়ল (৫৫) নিহত হয়েছেন।

আজ (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি পাখিমারা ইউনিয়নের মৃত খতিব মোড়লের পুত্ পরিবারের বরাত দিয়ে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম আমজাদুল ইসলাম জানান, পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের ভিরতে বিরোধ সৃষ্টি হয়। ঘটনার দিন সেহেরির পর ছোট ভাই কাদের মোড়ল জমিতে বালু তোলার সময় ঘাতক বড় ভাই মোঃ ওয়াহেদ মোড়লের নেতৃত্বে অনান্য ভাইয়েরা তার উপরে আক্রমণ করে।

একপর্যায়ে ওয়াহেদ মোড়ল নিহত কাদের মোড়লের ঘাড়ে স্বজোরে আঘাত করে। ঘটনাস্থলে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘাতক ওয়াহেদ মোড়ল সহ অন্য ভাইয়েরা পালিয়ে গেছে।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.