× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছাতকে সড়ক দুর্ঘটনায় দুই জনের প্রাণহানি, ১জন আইসিইউতে

সুদীপ দাশ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি।

২৪ মার্চ ২০২৫, ১৮:৩৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।গতকাল রবিবার (২৩ মার্চ) বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রীজ গোলচত্ত্বর এলাকায় একটি মোটর সাইকেল, একটি ড্রাম ট্রাক ও একটি সিএনজি চালিত অটোরিকশা'র ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া নয়া লম্বাহাটি গ্রামের আবিদ হুসাইন মিলন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন রশিদ ও শাহীন মিয়াকে মৃত ঘোষণা করেন। 

নিহত হুমায়ুন রশিদ করছখালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র।

অপর গুরুতর আহত আবিদ হুসাইন মিলনকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সে কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের সুনুর মিয়ার পুত্র। ছাতক উপজেলা যুবদলের নেতা হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া এবং আবিদ হুসাইন মিলন উপজেলা ছাত্রদল নেতা।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ দুই জনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.