× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাংবাদিকদের সাথে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর মতবিনিময়

পুলক রায়,নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি।

২৫ মার্চ ২০২৫, ১৫:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

শেরপুরের নালিতাবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আবু বকর। এসময় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম,  সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজ আহমাদ, সহ সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আনসারুজ্জামান।

আব্দুলাহ আল কায়েস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.