× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাঁচবিবিতে অতিরিক্ত বাস ভাড়া আদায় রোধে প্রশাসনের অভিযান

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।

০৫ এপ্রিল ২০২৫, ১৫:২৯ পিএম

ছবিঃ সংগৃহীত।

ঈদুল ফিতর উপলক্ষ্য ঢাকামূখী যাত্রীদের নিকট থেকে সরকার নির্ধারিত ভাড়া চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় রোধে জয়পুরহাটের পাঁচবিবিতে বাস কাউন্টার গুলোতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। 

আজ (৫ মার্চ)  দুপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের নির্দেশনায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন এ অভিযান পরিচালনা করেন।
এসময় জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যাযের শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। 

সহকার কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, অভিযানের সময় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমান না পেলেও কাউন্টার গুলোতে ভাড়ার তালিকা টানানোর নির্দেশনা প্রদান করা হয়েছে । তবে পরবর্তীতে এমন অভিযোগ পেলে প্রমান সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.