ছবিঃ সংগৃহীত।
নীলফামারীর ডিমলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নব গঠিত কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছেন প্রকৃত আন্দোলনকারীদের একটি অংশ। শুক্রবার (৪ এপ্রিল)শেষ বিকেলে ডিমলা বিজয় চত্ত্বর থেকে প্রকৃত আন্দোলনকারীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি অম্লান চত্ত্বরে ফিরে ঘন্টাব্যাপী সেখানেও বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ মিছিল শেষে ডিমলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ নেত্রী নুপুর আক্তার, রাব্বি ইসলাম,সুজন ইসলাম,ফয়জুর রহমান ফয়েজ,রানা ইসলামসহ অনেকেই বক্তব্য দেন।এ সময় তারা অভিযোগ করে বলেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নীলফামারী জেলা কমিটিতে স্থান পাওয়া ডিমলার কতিপয় ব্যক্তি জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে নিজ স্বার্থ হাসিলের জন্য সংস্কারের কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি ও চাঁদা দাবি করে আসছেন। ইউনিয়ন পরিষদে গিয়ে ঈদ সালামির সাথে ভিজিএফ চালের শত-শত স্লিপ চাচ্ছেন।৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে অন্তর্ভুক্ত করতে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ফোন করে নাম চাচ্ছেন।ঈদের আগে ভিজিএফ চাল বিতরণ বন্ধ করে অসহায় মানুষদের ভোগান্তি সৃষ্টি করেছিলেন। তারা যে চাঁদাবাজি ও দখলদারিত্ব করে বেড়াচ্ছেন এই ক্ষমতা কি সরকার তাদের দিয়েছেন। ঠিকাদারির লাইসেন্স চাচ্ছেন, চাঁদাবাজির লাইসেন্স চাচ্ছেন।আর তাদেরই বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন ডিমলার ইউএনও(উপজেলা নির্বাহী কর্মকর্তা)।তাদেরকে কেনো সুযোগ-সুবিধা দিতে হবে?তারা আপনার টেবিলে থাপ্পর মেরে কথা বলার সাহস পায় কোথা থেকে?ডিমলার মাটিতে এ ধরণের প্রতারণামূলক কর্মকান্ড চলতে দেওয়া হবে না।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
