× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় বিএনপি নেতা কর্তৃক মহিলা দলের নেত্রীকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি।

০৫ এপ্রিল ২০২৫, ১৬:৪৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ কর্তৃক উপজেলা মহিলা দলের সভানেত্রী মৌসুমী আকতার মিষ্টিকে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (৫ এপ্রিল) দুপুর ১২ টায় জেলা শহরের অবিরাম হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী মৌসুমী আকতার।

তিনি বলেন, ৩ বছর পুর্বে সাঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রীর পদ নিয়ে সেলিম আহম্মেদ তুলিপের সাথে দন্দ চলে আসছিল। সেলিম আহম্মেদ তুলিপ তার পছন্দের প্রার্থীকে সভানেত্রী নির্বাচিত করতে না পারায় তার ওপর ক্ষোভ বাড়তে থাকে। পরে এই বিরোধকে কেন্দ্র করে তার বড় ভাই যুবদলের সদস্য সচিব স্বপনকে এলোপাথাড়ি মারধর করে আহত করে।

 তিনি আরো জানান, এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তদন্ত রিপোর্ট না দেওয়ায় উপজেলা বিএনপির পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাছাড়া কিছুদিন পুর্বে তুলিপ ও তার সহযোগীরা যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি আনোয়ার হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালায়।  সেলিম আহম্মেদ তুলিপের এমন বেপরোয়ার কারনে গভীর নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের নিকট নিজের নিরাপত্তার দাবি জানিয়েছেন এ নেত্রী ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.