× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৩ মামলা ও জরিমানা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি।

০৫ এপ্রিল ২০২৫, ১৮:৩৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

গোপালগঞ্জ সদর উপজেলা সহ জেলার সব উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে এবং ঈদ পরবর্তী যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায়, কাউন্টারে নির্দিষ্ট গন্তব্যে দূরত্ব অনুযায়ী সরকার নির্ধারিত ভাড়ার তালিকা না টাঙ্গানো, রুট পারমিট না থাকা ও ফিটনেস বিহীন গাড়ী চলাচল সহ অবৈধ পার্কিং করার অপরাধে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় সড়ক পরিবহন আইনে বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন গোপালগঞ্জের ৫ উপজেলা নির্বাহী অফিসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

আজ (৫ এপ্রিল) জেলার বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৩টি মামলা দায়ের এবং জরিমানা বাবদ ৩০,৫০০/- টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার, গোপালগঞ্জ বিআরটিএ-এর মোটরযান পরিদর্শক জিয়াউল হক সহ ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাগণ ও সদস্যবৃন্দ।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার রন্টি পোদ্দার জানান, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহম্মদ কামরুজ্জামান স্যারের দিকনির্দেশনা গোপালগঞ্জ সহ জেলার অন্যান্য উপজেলায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এবং ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিকট থেকে যেন কোন অবস্থাতেই অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.