× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ডুমুরিয়ার মির্জাপুরে বাসন্তী পূজায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ডুমুরিয়া প্রতিনিধি।

০৮ এপ্রিল ২০২৫, ১৯:০২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ডুমুরিয়া মির্জাপুর পূর্বপাড়া মিলন মন্দিরের উদ্যেগে বাসন্তী পূজায় সোমবার বিজয় দশমীর রাতে মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। মন্দির কমিটির সভাপতি শংকর বৈরাগীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিক্ষক দিপন বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সদস্য ইউপি মেম্বর মোঃ মোক্তার হোসেন, খান আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল, মিঠুন মন্ডল, মোজাম্মেল হক মোহন, হারুনুর রশিদ বাবু, ইয়াসিন মোড়ল, সুমন শেখ, জালাল মোড়ল, রনি মোড়ল, আব্দুল্লাহ মোড়ল, পলাশ দাস, রিয়াদ খান প্রমুখ। উল্লেখ্য ৭ দিন ব্যাপী বাসন্তী উৎসবে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করেন ডুমুরিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মোল্লা মোশারফ হোসেন মফিজ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.