× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে ঐতিহ্যবাহী সগুনা মহানাম যজ্ঞানুষ্ঠান হাজার ভক্তের মিলন মেলা

এম. এ. সবুর রানা, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।

১১ এপ্রিল ২০২৫, ১৯:১৭ পিএম

ছবিঃ সংবাদ সারাবেলা।

রামপালের ঐতিহ্যবাহী সগুনা মহানাম যজ্ঞানুষ্ঠান ভক্ত দর্শনার্থীর মিলন মেলায় পরিণত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল থেকে মহানাম যজ্ঞে যোগ দিতে এসেছেন হাজারো ভক্ত দর্শনার্থী। বিগত ২৭ বছর ধরে চৈত্র মাসে এই মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় গ্রামবাসীদের উদ্যোগে আয়োজিত এই পূণ্যসম্মেলনে হাজারো ভক্ত দর্শনার্থীর ঢল নামে।

দুই দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভক্তবৃন্দ উপস্থিত হন। অনুষ্ঠানস্থলে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা দিনরাত কৃষ্ণ নাম সংকীর্তন উপভোগ করেন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন। ভক্তদের অংশগ্রহণে সগুনা গ্রাম পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়।
সগুনা মহানামযজ্ঞ কমিটির সভাপতি ডাক্তার অনাদি রঞ্জন পাল বলেন, এই মহানামযজ্ঞ শুধুই একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি ভক্তি, সম্প্রীতি ও আধ্যাত্মিক চেতনার মিলনমেলা। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান করতে পারছি। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতা করছেন।  ভক্তদের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সকল রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা নির্বিঘ্নে মহানাম যজ্ঞ অনুষ্ঠান পালন করতে পারছি। 
মহানামযজ্ঞ অনুষ্ঠান এলাকার সনাতন ধর্মপ্রাণ মানুষের মাঝে ভক্তি ও সম্প্রীতর বার্তা ছড়িয়ে দিয়েছে। এটি শুধু স্থানীয়ভাবে নয়, আশপাশের এলাকাতেও উৎসবের আবহ তৈরি করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.