× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নান্দাইলে বজ্রপাতে এক তরুণীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো

১৬ এপ্রিল ২০২৫, ১৮:৫৩ পিএম

ছবিঃ সংগৃহীত।

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে  হাসনা বেগম (২০) নামে এক তরুণীর মৃত্যু  হয়েছে। নিহত তরুণী নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের মো. নুরুল হকের মেয়ে।  বুধবার (১৬ এপ্রিল)  দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে বলে গ্রামবাসী জানিয়েছেন।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, হাসনার বাবা জমিতে ধান কাটছিলেন। এ সময় বৃষ্টিপাত শুরু হয়। বাড়ি থেকে একটি ছাতি নিয়ে হাসনা বেগম বাবার কাছে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ করে বজ্রপাতের ঘটনা ঘটলে হাসনা বেগম ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে দ্রুত তাঁকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক হাসনাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের পরিবারের একটি সূত্র জানায়, হাসনার বিয়ে হয়েছে প্রায় দশ মাস আগে। তিনি সম্প্রতি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বজ্রপাতে এক নারীর মৃত্যু ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.